দেশে আধুনিক চিকিৎসা হচ্ছে ব্যয় কমানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন হূদেরাগের বিপুলসংখ্যক রোগীকে সফলভাবে বাইপাস সার্জারি ও ধমনিতে স্টেন্ট (রিং) পরানো হচ্ছে। চলতি বছরে ৩২ হাজারের বেশি রোগীকে এই চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সবাই মিলে হূদেরাগ চিকিৎসার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে।গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনাল সম্মেলন ২০১১’ শীর্ষক সম্মেলনে দেশের হূদেরাগ বিশেষজ্ঞরা এ কথা বলেন।রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন এই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে বলা হয়, ‘ইন্টারভেনশনাল কার্ডিওলজি’ (বাইপাস সার্জারি ও ধমনিতে রিং পরানো এর মধ্যে পড়ে) হূদেরাগ চিকিৎসার বিশেষায়িত পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে হূদ্যন্ত্রে রক্ত চলাচলের প্রতিবন্ধকতা ও হূৎস্পন্দনের সমস্যা দূর করা হয়।সম্মেলনে বলা হয়, ঢাকা ছাড়া বর্তমানে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও সিরাজগঞ্জে হূদেরাগের আধুনিক চিকিৎসা হচ্ছে। খুব শিগগির খুলনা ও বগুড়ার মানুষ এই সেবা পাবে। সম্মেলনে একাধিক জ্যেষ্ঠ চিকিৎসক বলেন, পেশায় আসা নবীন চিকিৎসকেরা অনেক ভালো করছেন।দেশ ও দেশের বাইরের দুই শতাধিক চিকিৎসক এই সম্মেলনে যোগ দিয়েছেন। বৈজ্ঞানিক অধিবেশনে জটিল রোগী মোকাবিলার অভিজ্ঞতা একাধিক চিকিৎসক উপস্থাপন করেন। তাঁদের মধ্যে রাকিবুল ইসলাম ও ফাতিমা বেগমের উপস্থাপনা ছিল উল্লেখযোগ্য।হূদ্যন্ত্রের ‘লেফট মেইন’ রক্তনালির প্রতিবন্ধকতা দূর করতে বাইপাস সার্জারি ও রিং পরানো নিয়ে একটি অধিবেশনে প্রাণবন্ত বিতর্ক হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক ফজিলা-তুন-নেসা মালিক বলেন, ধমনিতে রিং পরানো নিরাপদ। এতে মধ্য ও দীর্ঘ মেয়াদে ফল ভালো পাওয়া যায়। তাঁর বিপরীতে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর কবির বলেন, হূদেরাগের জন্য বাইপাস সার্জারি প্রথম শ্রেণীর চিকিৎসা হিসেবে বিবেচিত। কোনো রোগী বাইপাস সার্জারির উপযুক্ত না হলেই তাকে রিং পরানো যায়।একটি অধিবেশনে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘বাইপাস সার্জারি বা রিং পরানো ছাড়াই গুরুতর হূদেরাগ নিরাময় সম্ভব বলে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন। এতে রোগীরা প্রতারিত হচ্ছে।’ তিনি এই প্রতারণা প্রতিহত করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি ও বিশিষ্ট হূদেরাগ চিকিৎসক এন এ এম মোমিনুজ্জামান বলেন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ দেশে তাদের নিজস্ব অফিস খুলতে পারে। কারণ অভ্যন্তরীণ বাজার অনেক বড় হয়েছে। এর ফলে চিকিৎসার ব্যয় অনেক কমে যাবে।