দেশে আনা হচ্ছে নীলকণ্ঠ হাজংয়ের মৃতদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের মৃতদেহ জাতিসংঘের নির্ধারিত প্রক্রিয়া শেষ করে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পূর্ণ সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। খবর বাসসের। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, আহত সৈনিক মো. জহুরুল ইসলাম বর্তমানে সুস্থ আছেন। নীলকণ্ঠ হাজং ২৫ মে মালিতে দায়িত্ব পালনকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।