প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের মেঘালয়ে আটক বিএনপির নেতা সালাহ উদ্দিন এবং সিলেটে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বাংলাদেশে আনা হবে। দুই দেশের আইনি প্রক্রিয়া শেষ করেই তা করা হবে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা-বাগানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই দিনব্যাপী মৌলভীবাজার ভ্রমণের অংশ হিসেবে গতকাল বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থাপিত একটি দোতলা চৌকি থেকে ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তরেখা দেখেন।