দেশে আবার গুমের রাজনীতি ফিরে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ বরকত উল্লা বুলু বলেছেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে হত্যা ও গুমের রাজনীতি হয়েছে। রক্ষীবাহিনী দিয়ে তখন ৩৭ হাজার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। আবার দেশে সেই গুমের রাজনীতি ফিরে এসেছে।গতকাল বুধবার বিকেলে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর রেলওয়ে ময়দানে বিএনপির গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা আবদুর রহিম, জাহাঙ্গীর আলম, মো. মহসিন, নাজমুল গণি চৌধুরী মান্না প্রমুখ।বরকত উল্লা বুলু আরও বলেন, ঢাকায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে আগত বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারি দলের ক্যাডাররা হামলা-নির্যাতন করেছে। গতকাল (বুধবার) ঢাকায় তারা বিএনপির গণমিছিল করতে দেয়নি। ব্যাপক গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে হবে।