দেশে আরও ছয়টি মেরিন একাডেমি গড়ে তোলার পরিকল্পনা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, দেশে আরও ছয়টি মেরিন একাডেমি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে নৌ খাত আরও শক্তিশালী হবে। আন্তর্জাতিক নৌ দিবস উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সকালে চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন সভার আয়োজন করে।আলোচনায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নৌ সংস্থার তালিকায় বাংলাদেশ এখনো বি ক্যাটাগরির দেশ। এই অবস্থান সন্তোষজনক নয়। ভালো অবস্থানে যেতে এই পেশার সবাইকে এগিয়ে আসতে হবে।নৌ-পরিবহনসচিব ছাড়াও এতে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসাইন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন ফয়সাল আজিম।