দেশে আরও ১৮টি পৌরসভা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও ১৮টি পৌরসভা হচ্ছে। এ পৌরসভাগুলো গঠনের প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে। গতকাল সোমবার সাংসদ বেগম মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংসদকে এ তথ্য জানান। তিনি জানান, দেশে মোট পৌরসভার সংখ্যা ৩০৯টি। প্রস্তাবিত পৌরসভাগুলো হলো: পটুয়াখালীর কুয়াকাটা, নেত্রকোনার কলমাকান্দা, চট্টগ্রামের লোহাগাড়া ও দোহাজারী, সিরাজগঞ্জের তাড়াশ, গাইবান্ধার বোনারপাড়া, পলাশবাড়ী ও সাঘাটা, বাগেরহাটের কচুয়া, নারায়ণগঞ্জের ফতুল্লা, টাঙ্গাইলের বাসাইল ও এলেঙ্গা, চাঁদপুরের নারায়ণপুর, বরিশালের উজিরপুর, লালমনিরহাটের হাতীবান্ধা, গাজীপুরের কালীগঞ্জ, মাদারীপুরের রাজৈর এবং কুমিল্লার মনোহরগঞ্জ।