দেশে এইডস সংক্রমণের ঝুঁকি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআইভি-এইডস খাতে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে দেশে এই রোগে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এইডস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগে বছরে প্রায় ১৪ মিলিয়ন ডলার এইচআইভি খাতে বৈদেশিক সাহায্য পাওয়া যেত। এখন দুই বছরে পাওয়া যাচ্ছে ১২ মিলিয়ন ডলার। এই খাতে অর্থ কমে যাওয়ার কারণে কর্মসূচিতে অনেক কাটছাঁট করা হতে পারে। এ কারণে মূলত এইচআইভি-এইডসের ঝুঁকি বাড়বে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা। এ ছাড়া জাতীয় এইডস/এইচটিডি কর্মসূচির উচ্চপদস্থ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।