দেশে এক কোটি ১৯ লাখ মানুষ বিশুদ্ধ পানি পান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো দেশের এক কোটি ১৯ লাখ মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হয়নি। প্রতি এক লাখ জনগোষ্ঠীর মধ্যে ৪৫ জন আর্সেনিকজনিত রোগে ভুগছে। প্রায় ২৯ শতাংশ নলকূপের পানিতে হয় আর্সেনিক আছে অথবা কোনো কারণে এসব নলকূপের পানি পানের উপযুক্ত নয়।গত বৃহস্পতিবার সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গবেষকেরা এসব তথ্য দেন। দেশের ৩০১টি উপজেলার তিন হাজার ১৩২ ইউনিয়নে তাঁরা আর্সেনিক পরিস্থিতির ওপর সমীক্ষা চালিয়েছেন।গবেষকেরা ৩০১টি উপজেলাকে পাঁচটি শ্রেণীতে ভাগ করেন। যেসব ইউনিয়নে নলকূপের পানিতে আর্সেনিক দূষণের মাত্রা ৮০ শতাংশ এবং নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে ২০ শতাংশের কম সেসব ইউনিয়নকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। এই সমীক্ষায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি। বিজ্ঞপ্তি।