দেশে এক্সডিআর যক্ষ্মা রোগী ৬ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এক্সডিআর যক্ষ্মা (এক্সটেনসিভলি ড্রাগ রেজিস্টেন্ট টিবি) রোগীর সংখ্যা ছয়জন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়। জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১২ সালে দেশে শনাক্ত করা যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল এক লাখ ৬৪ হাজার। ২০১১ সালের চেয়ে এই সংখ্যা ছয় হাজার বেশি। আয়োজকেরা বলেন, সেবার পরিধি বেড়ে যাওয়াও এখন বেশি মানুষ স্বাস্থ্যকর্মীর কাছে আসছে। শনাক্ত করা রোগীর সংখ্যাও তাই বাড়ছে। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এই দিনটিকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবারের যক্ষ্মা দিবসের স্লোগান ‘যত দিন বাঁচব যক্ষ্মাকে রুখব’। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আশেক হোসেন, ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক পরামর্শক দীপক কুমার বিশ্বাস প্রমুখ।