দেশে এখন চরম অবস্থা বিরাজ করছে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন চরম অবস্থা বিরাজ করছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল বুধবার জাপার বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এই মন্তব্য করেন। তিনি বলেন, যথাসময়ে নির্বাচন হতে হবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং গণতন্ত্রের স্বার্থে সব দলকে নির্বাচনে আসতে হবে।এরশাদ বলেন, ‘আমরা কখনো নির্বাচন বয়কট করিনি। কারারুদ্ধ অবস্থায় নির্বাচন করেছি এবং দুবার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই সব আসনে বিজয়ী হয়েছি। তাই গণতন্ত্রের স্বার্থে আগামীতেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’মানিকগঞ্জ জেলা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মল্লিকসহ বেশ কিছু শ্রমিকনেতা ও কর্মীর জাপায় যোগদান উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমুখ।