দেশে এখন ‘সংবিধান নেই’ কথাটি ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, সেটিই দেশের বর্তমান সংবিধান। দেশে এখন ‘সংবিধান নেই’ কথাটি ঠিক নয়। রাজনৈতিক ফায়দা লুটতে এ কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। ইতিপূর্বে বিএনপি নেতা মওদুদ আহমদ দেশে কোনো সংবিধান নেই বলে সংসদে সরকারের সমালোচনা করেছিলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করার নির্দেশ দেওয়া আছে। তারা ভুল করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। ওই কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার, সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ, কমিশনের সদস্য কাজী রেজাউল হক।