দেশে কৃমির সংক্রমণ কমে যাওয়ায় রোগের প্রকোপ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কৃমির সংক্রমণ কমেছে। এর ফলে বড় ধরনের রোগের প্রকোপ কমে এসেছে। গতকাল বুধবার নিপসমের কনফারেন্স কক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা একথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম এ বৈঠকের আয়োজন করে।আয়োজকেরা বলেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় কৃমির সংক্রমণ কমে গেছে। তার পরও শিশুদের মধ্যে কৃমি সংক্রমণের ঝুঁকি আছে। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২ মে থেকে সপ্তাহব্যাপী ছয় থেকে ১২ বছর বয়সী সব শিশুকে কৃমির ওষুধ খাওয়ানো হবে। দেশের ৭৮ হাজার ৩৬৩টি বিদ্যালয়ের প্রায় দুই কোটি শিশুকে এ ওষুধ খাওয়ানো হবে।