দেশে ক্যানসার হাসপাতাল খুবই প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক বলেছেন, দেশের প্রায় প্রতিটি পরিবারেই ক্যানসারের রোগী আছে। কিন্তু ক্যানসার চিকিৎসা এখনো ততটা উন্নত হয়নি। তাই এ দেশে ক্যানসার হাসপাতাল খুবই প্রয়োজন।গতকাল শুক্রবার যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠানে রফিক-উল হক এ কথা বলেন। ৫০ জন শিক্ষার্থী নিয়ে বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এ মেডিকেল কলেজ চলতি শিক্ষাবর্ষ (২০১১-১২) থেকে যাত্রা শুরু করেছে।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রফিক-উল হক নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত এই কলেজে নারীদের স্তন ক্যানসার চিকিৎসার জন্য একটি ইউনিট চালু করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।কলেজ ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এম আর খান। বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দীন, জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব শেখ গোলাম মোস্তাফা, যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সিভিল সার্জন আতিকুর রহমান প্রমুখ।