প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে গণ-আস্থার প্রতীক কোনো শক্তি ও নেতৃত্ব নেই। অথচ অতীতে সব অর্জনের পেছনে ছিল গণমুখী ও গণভিত্তিক রাজনীতি।
গতকাল শুক্রবার ফেনীতে ঐক্য ন্যাপের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা ঐক্য ন্যাপের সভাপতি নারায়ণ কর্মকার।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মিসভায় পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, বর্তমানে চলছে রুটিনমাফিক মানববন্ধন, গোলটেবিলের রাজনীতি। এই গণ্ডিবদ্ধ রাজনীতির ধারা থেকে বের হয়ে জনগণের দ্বারা জনগণের জনসম্পৃক্ত রাজনীতিকে উদ্ধার করতে হবে। ভাঙতে হবে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র, লড়তে হবে গণস্বার্থে, জাতীয় স্বার্থে। তবেই নির্মাণ হবে গণ-আস্থার শক্তি।
কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এস এম এ সবুর, নাসিরুল ইসলাম চৌধুরী, হারুনার রশিদ ভূঁইয়া, অলিজা হাসান, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম।