দেশে গণতন্ত্র মানে আনুগত্যের চর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গণতন্ত্র মানে আনুগত্যের চর্চা। প্রধান দুটি রাজনৈতিক দল মানুষের মৌলিক সমস্যার সমাধান দিতে ব্যর্থ হয়েছে। শাসকশ্রেণী ঠিক করে দেয়, কোন কথাটা ঠিক, কোনটা বেঠিক।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বে-হক কথা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। বইটি প্রবাসী লেখক মাহ্মুদ রেজা চৌধুরীর প্রবন্ধ সংকলন।অনুষ্ঠানে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘একটা অসহনীয়, অগ্রহণযোগ্য অবস্থায় আমরা আছি। অন্যায়-অবিচার এমনভাবে বিস্তারিত হয়েছে যে, যেসব ছাত্রনেতার হাতে অস্ত্র আছে, তারা যা খুশি তা-ই করতে পারে। একজন নৃত্যশিল্পী অনুষ্ঠান শেষে নির্যাতনের শিকার হয়েছেন।’বিশিষ্ট নাট্যকার আতিকুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা পত্রপত্রিকাকে ভয় পাই, টক শোকে ভয় পাই। মিডিয়ার নারী কর্মীকে প্রহার করি।’ তিনি প্রশ্ন রাখেন, সংবাদমাধ্যমের কি মতপ্রকাশের স্বাধীনতা নেই?’ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে এম সা’দউদ্দীন বলেন, বিগত সরকারের শ্রেণীস্বার্থের সঙ্গে এ সরকারের মৌলিক পার্থক্য নেই। জাতীয় সংসদ শুরু থেকেই অকার্যকর। বিরোধী দল দেশের জন্য কিছু করেছে বলে দেখা যায়নি।কলাম লেখক ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে গণতন্ত্র মানে আনুগত্যের চর্চা, দাসত্ব। নেত্রীরা মুখে বলছেন, সাদাকে সাদা বলুন আর কালোকে কালো বলুন। কিন্তু আসলে বলছেন ‘আমার চোখের দিকে দেখো, তারপর বলো’। মান্না ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন বলে জানান।সভাপতির বক্তব্যে সাবেক তথ্যমন্ত্রী মীজানূর রহমান শেলী বলেন, যা কিছু ঘটছে তা সত্য করে বারবার বলতে হবে। সরকার জগদ্দল পাথরের মতো। জোরে ধাক্কা দিলে গড়াতে থাকে।অনুষ্ঠানে বে-হক কথার লেখক মাহ্মুদ রেজা চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম ও চিকিৎসক মাসুদুর রহমান বক্তব্য দেন।