প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপি চায় না দেশে গণতন্ত্রের চর্চা হোক। নির্বাচনে বাধা সৃষ্টির জন্য দলটি প্রতিটি ভোটকেন্দ্রের বিপরীতে কমিটি গঠন করেছে। হবিগঞ্জে গতকাল শনিবার জেলা পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। এতে যারা বাধা দেবে রাষ্ট্রের সব শক্তি দিয়ে তা প্রতিরোধ করা হবে। হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে এ সুধী সমাবেশে বক্তব্য দেন হবিগঞ্জ-১ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আবদুল মজিদ খান প্রমুখ।