দেশে গুপ্তহত্যা শুরু হওয়ার আশঙ্কা তরিকত ফেডারেশনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসের দিকে দেশে গুপ্তহত্যা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি এ আশঙ্কা প্রকাশ করেন।ওলামা-মাশায়েখ ঐক্য পরিষদ: বাংলাদেশ ওলামা-মাশায়েখ ঐক্য পরিষদ গতকাল পৃথক সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে।আহলে সুন্নাত ওয়াল জামা’আত: মহানবী (সা.)-এর আবমাননাকারীদের শাস্তির দাবিতে গতকাল এক সংবাদ সম্মেলনে ২৫ মে সুন্নি মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে।