দেশে জঙ্গিবাদের স্থান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, যারা মসজিদে হামলা করে মানুষ হত্যা করেছে, তারা মুসলমান হতে পারে না। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না।
গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তবে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মালিক জনগণ আর পুলিশ সেই জনগণের সেবক। মালিক কী ধরনের সেবা চায় তা পুলিশকে জানতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। পুলিশ ইচ্ছা করলেই সব কাজ করতে পারে না। পুলিশকে সহযোগিতা করতে জনগণকে এগিয়ে আসতে হবে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, সাংসদ আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ জিয়াহুল হুদা প্রমুখ।