দেশে জুতার চাহিদা ২৫ কোটি জোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জাতীয় সংসদে বলেছেন, দেশে বর্তমানে বছরে ২৫ কোটি জোড়া জুতার চাহিদা রয়েছে। আজ বুধবার জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

আমির হোসেন আমু জুতা প্রস্তুতকারী সমিতির দেওয়া তথ্য উল্লেখ করে বলেন, বাংলাদেশে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। কিন্তু উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। এ হিসাবে দেশে উৎপাদিত জুতায় চাহিদা মেটানো যাচ্ছে না।

এ জন্য জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনে উৎসাহিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কামরাঙ্গীরচর, বকশীবাজার, ঢাকা, কেরানীগঞ্জ, ভৈরব, চট্টগ্রাম, চাঁদপুর, নাটোর, জয়পুরহাট, রংপুর, পঞ্চগড় ও দিনাজপুরসহ সারা দেশের পাদুকা শিল্পগুচ্ছ চিহ্নিত করে সেগুলো উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।