দেশে ডায়াবেটিস রোগী প্রায় ৮০ লাখ : প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখ। ডায়াবেটিসকে দূরে রাখার জন্য দেশবাসীকে সুশৃঙ্খল জীবনযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছরে প্রতিপাদ্য ‘সুশৃঙ্খল জীবন যাপন করুন: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’। কাল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরের প্রধানদের নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বাংলাদেশে শতকরা  পাঁচ শিশু      ডায়াবেটিসে আক্রান্ত

 বাংলাদেশে প্রতি ১০০ জন শিশুর মধ্যে পাঁচ জন শিশু ডায়াবেটিসে আক্রান্ত । বাংলাদেশে ১৮ বছরের নিচে শিশুদের ওপর গবেষণা করে এ ফলাফল পাওয়া যায় । আজ বুধবার পরিবেশ বাচাও আন্দোলন (পবার) অফিসে শিশুদের ডায়াবেটিস শীর্ষক মৌলিক গবেষণার ফলাফল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেন । গবেষণা মূল প্রবন্ধ উপস্থাপন করেন, পবার যুগ্ম-সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী ।

গবেষণায় দেখা যায় কম বয়সীদের চেয়ে বেশি বয়সী শিশুদের ডায়াবেটিসের হার বেশি । গ্রামের শিশুদের চেয়ে শহরের শিশুদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত হন প্রতি ১০০ জনে আট জন । 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পবার চেয়ারম্যান আবু নাসের খান, সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান প্রমুখ ।