দেশে দৈনিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮৩১৫ মেগাওয়াট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুতের দৈনিক উৎপাদনক্ষমতা আট হাজার ৩১৫ মেগাওয়াট। এর মধ্যে ৪৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনক্ষমতা রয়েছে বেসরকারি খাতের।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে বজলুল হকের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের পক্ষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ কথা জানান।সংসদে অনুপস্থিত বিএনপিদলীয় সদস্য আশরাফউদ্দিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরি করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করার কোনো চেষ্টা সরকারের নেই। দেশে গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে। তিনি জানান, স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতা ও নীতিবোধ গভীরভাবে জড়িত। পূর্ণ বাক্স্বাধীনতার সুযোগে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের চরিত্র হনন কারও কাম্য নয়। আদালতসংক্রান্ত কোনো মন্তব্য করার বিষয়ে সাংবিধানিক সীমারেখা আছে। এটা পালন করা সাংবাদিকদের অপরিহার্য দায়িত্ব। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সম্প্রচার নীতিমালা করা হবে।পরে সম্পূরক প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, সারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। দেশে সারের সংকট আছে। এ নিয়ে মন্ত্রণালয়কে সজাগ থাকতে হবে। গণমাধ্যমে সার নিয়ে সংবাদ হয়েছে। স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে।