প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নগরবাসীর প্রায় অর্ধেকই নিরাপদ ও ব্যক্তিগত শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত। যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ওয়াটার এইড প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল ১৯ নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে ওয়াটার এইড। তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বিভিন্ন শহরের ২ কোটি ৩২ লাখ বাসিন্দা নিরাপদ শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত, যা মোট শহরবাসীর ৪২ দশমিক ৩ শতাংশ। মানুষের সংখ্যার হিসাবে এই তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। প্রথম অবস্থানে প্রতিবেশী দেশ ভারত। সেখানে ১৫ কোটি ৭১ লাখ শহুরে বাসিন্দা নিরাপদ ও ব্যক্তিগত শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত। এর পরের অবস্থানে চীন।