দেশে নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনা গড়ে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, দেশে শিগগিরই নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। এ ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে। গতকাল শুক্রবার বিকেলে শেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হওয়া তিন দিনব্যাপী একটেল শেরপুর তথ্যপ্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেরপুর পৌরসভা তাদের ১৪০ বছর পূর্তি উপলক্ষে এ মেলার আয়োজন করে।রাজিউদ্দিন আহমেদ বলেন, ‘নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনা গড়ে তুলতে ৩০ কোটি ডলার প্রয়োজন। এ স্যাটেলাইট ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এর মাধ্যমে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো খুব সহজেই তাদের সম্প্রচার কার্যক্রম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে।’ শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান, জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান, পুলিশ সুপার আনিসুর রহমান, একটেলের আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম খান প্রমুখ।