পালিত হয়েছে ‘গ্লোবাল ইসমাইলি সিভিক ডে’
বাংলাদেশ ইসমাইলি মুসলিম কমিউনিটি প্রথমবারের মতো দেশে ‘গ্লোবাল ইসমাইলি সিভিক ডে’ আয়োজন করেছে। যেখানে ৩০ টিরও বেশি দেশ থেকে কমিউনিটির স্বেচ্ছাসেবক অংশ নেন।
গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই দিবসটি পালিত হয়েছে।
৬০ টিরও বেশি নাগরিক সংগঠন এবং সরকারের প্রতিনিধিদের সঙ্গে স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে সমাজের নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বাংলাদেশ ইসমাইলি মুসলিম কমিউনিটি মনে করে, এই আন্তর্জাতিক প্রচেষ্টা, সমাজের প্রতি নাগরিকদের প্রতিশ্রুতি এবং ভালো নাগরিকত্বের পাশাপাশি পরিষেবা, শান্তি, সহানুভূতি এবং আত্মনিয়োগের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে।
ইসমাইলি সম্প্রদায়ের প্রথম গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদ্যাপনের ফলে বিশ্বজুড়ে মানুষ উপকৃত হবে বলে সংগঠনটি মনে করছে।
দুটি প্রাসঙ্গিক বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম বিশ্বব্যাপী সংঘটিত হয়েছে, ১ পরিবেশগত ব্যবস্থাপনা এবং ২. কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা। এ বিষয়ে ইসমাইলি সিভিক স্বেচ্ছাসেবীরা তাদের সময়,জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে সহ-নাগরিকদের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে।
বাংলাদেশে এই বিশ্ব সিভিক দিবস উদ্যাপন উপলক্ষে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা রাস্তার পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মী এবং রিকশাচালকসহ সম্মুখ সারির কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশ,আনসার, ফায়ার ব্রিগেড, আইন প্রয়োগকারী এবং জরুরি সেবা কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে মেডিকেল ফেস মাস্ক বিতরণ করা হয়েছ।
এই উদ্যোগ ও প্রচেষ্টায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, ফ্যাশন হাউস ইয়েলো এবং মিশন সেভ বাংলাদেশ সার্বিক সহায়তা করেছেন।