প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকারের আমলে দেশে প্রতিদিন চলছে গুম, গুপ্তহত্যা ও চাঁদাবাজি। শেখ হাসিনার সরকার পুলিশ দ্বারা দেশ চালাতে চেষ্টা করছে। পাশাপাশি প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছে৷
গতকাল শুক্রবার লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় এলডিপির উদ্যোগে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কর্নেল অলি আহমদ। এতে সভাপতিত্ব করেন লোহাগাড়া এলডিপির সভাপতি জিয়াউল হক চৌধুরী।
সভায় বক্তারা বলেন, এলডিপি ১৯-দলীয় জোটে থাকলেও উপজেলা নির্বাচনে জামায়াত তাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। নেতা-কর্মীরা বলেন, সারা বাংলাদেশে জামায়াতের সঙ্গে এলডিপির জোট থাকলেও আগামীতে সাতকানিয়া-লোহাগাড়ায় কোনো জোট থাকবে না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার, আবদুর রহিম, আখতার আহমদ, প্রদীপ দাশ প্রমুখ।