দেশে প্রথম প্রফেশনাল ক্যামেরা নিয়ে এল প্যানাসনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় বাজারে প্রথমবারের মতো হাই ডেফিনেশন প্যানাসনিক ক্যামকরডার এইচসি-এমডিএইচ২ নিয়ে এসেছে প্যানাসনিক৷ সম্প্রতি বিশিষ্ট পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যানদের উপস্থিতিতে গুলশানের একটি কনভেনশন সেন্টারে সৈয়দ আলমগীর, নির্বাহী পরিচালক, এসিআই কনজ্যুমার ব্র্যান্ড, প্যানাসনিক সিঙ্গাপুর শাখার এরিয়া ডেভেলপমেন্ট ম্যানেজার আলফ্রেড লিম, পণ্য ব্যবস্থাপক আকাসি এবং বিপণন নির্বাহী লি কিম ফং এ পণ্যের আনুষ্ঠানিক বাজারজাতকরণের ঘোষণা দেন৷ এসিআই ইলেকট্রনিকস, প্যানাসনিকের পক্ষ থেকে এ ক্যামেরা বাংলাদেশে বাজারজাতকরণ ও বিক্রয়-পরবর্তী সেবা প্রদান করছে৷ বিজ্ঞপ্তি৷