দেশে প্রথমবার বিদ্যুৎ সপ্তাহ পালিত হচ্ছে আজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ সপ্তাহ পালনের কর্মসূচি শুরু হচ্ছে আজ বুধবার। বিদ্যুৎ খাতে কর্মোদ্দীপনা বাড়ানো, গ্রাহকসেবার মানোন্নয়ন ও বিদ্যুৎসাশ্রয়ী কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সপ্তাহ পালনের আয়োজন করেছে। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে পাঁচ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। এরপর প্রতিবছর ৭ বা ৮ ডিসেম্বর থেকে এই সপ্তাহ পালন করা হবে।জাতীয় পর্যায়ে সপ্তাহের কর্মসূচি শুরু হবে আজ সকাল নয়টায় সংসদ ভবনের পূর্বদিকের গেট থেকে শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা শেষ হবে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে। সেখানে সকাল ১০টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন ঘোষণা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ খাত উন্নয়নে বিশেষ ভূমিকা পালনের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এ ছাড়া আজকের কর্মসূচির মধ্যে আছে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ।