দেশে প্রাকৃতিক ইতিহাস-নির্ভর জাদুঘর হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ইতিহাস-নির্ভর জাদুঘরের (ন্যাচারাল হিস্টোরিক্যাল মিউজিয়াম) পাশাপাশি দেশে আরও একটি অত্যাধুনিক জাদুঘর নির্মাণ করা হবে।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জাতীয় জাদুঘরের চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক কামরুন নাহার খানম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় জাদুঘরের বার্ষিক প্রতিবেদন ও অন্যান্য প্রকাশনা হস্তান্তর করেন। বাসস