দেশে ফিরছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দেশে ফিরবেন। বিকেল পাঁচটা ৪৫ মিনিটে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
দারিদ্র্য দূরীকরণে অনন্য সাধারণ অবদানের জন্য শেখ হাসিনা সম্মানজনক সাউথ সাউথ পুরস্কার লাভ করায় তাঁকে বিমানবন্দরে আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হবে। দেশের বিশিষ্ট নাগরিকেরা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দর এলাকায় বিপুল লোক সমাগম করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এরপর ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলের নেতা-কর্মী-সমর্থকেরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন।