দেশে ফিরল গণিত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ গণিত দল  ছবি: প্রথম আলো
মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ গণিত দল ছবি: প্রথম আলো

কলম্বিয়ায় অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) তিনটি ব্রোঞ্জ পদক আর একটি সম্মানসূচক স্বীকৃতি নিয়ে দেশে ফিরল বাংলাদেশ গণিত দল। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাল-সবুজের পোশাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন ব্রোঞ্জ পদক বিজয়ী ঢাকা কলেজের শিক্ষার্থী সৌরভ দাশ, নূর মোহাম্মদ সফিউল্লাহ, ময়মনসিংহ জিলা স্কুলের আদীব হাসান ও সম্মানসূচক স্বীকৃতি পাওয়া ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মো. জাহিদুল হাসান এবং উপদলনেতা মুনির হাসান ।মুনির হাসান সাংবাদিকদের জানান, ‘আমাদের ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। তারা আন্তর্জাতিক এই মেধার লড়াইয়ে নিজেদের তুলে ধরতে চেষ্টা করেছে এবং ভালো করেছে।’বাংলাদেশ গণিত দলকে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানান প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। এবার নবমবারের মতো আইএমওতে অংশ নিয়েছে বাংলাদেশ। গত ১৮ থকে ২৮ জুলাই পর্যন্ত কলম্বিয়ার সান্তা মার্তা শহরে অনুষ্ঠিত হয় গণিতের সবচেয়ে মর্যাদার এই প্রতিযোগিতা। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৪তম আইএমওর জন্য চার প্রতিযোগীকে নির্বাচন করা হয়। গণিত উৎসবের আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।