দেশে ফিরল পাচার হওয়া ১৮ শিশু
চাকরির মিথ্যা প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া ১৮ বাংলাদেশি শিশু চার বছর পর গতকাল সোমবার বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।
ভারতের বনগাঁ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। খবর বাসসের।
ফেরত আসা শিশুদের বাড়ি কক্সবাজার, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, খুলনা, পিরোজপুরসহ বিভিন্ন জেলায়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পাকিস্তানসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভনে দেখিয়ে ভারতে পাচার ১৮ বাংলাদেশি শিশুকে পাচার করা হয়। এরপর কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে তারা। পাঠানো হয় জেলহাজতে।
দীর্ঘ সাড়ে চার বছর হাজতবাস শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাঠানো হয় পোর্ট থানায়। সেখান থেকে ঢাকা আহছানিয়া মিশন ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা তাদের গ্রহণ করেন।