দেশে ফিরল ১৪ বাংলাদেশি শিশু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কারাভোগের পর ১৪ বাংলাদেশি শিশুকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল বুধবার যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে ১৩ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য শিশুটি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) নিরাপদ হেফাজতে রয়েছে।
বিএনডব্লিউএলএর যশোরের সমন্বয়কারী নাসিমা খাতুন প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে শিশুরা সে দেশের পুলিশের হাতে ধরা পড়ে। ভারতের সল্ট লেকের আদালত আটক শিশুদের সরকারি ধ্রুব আশ্রমে রাখার নির্দেশ দেন। বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেওয়া হয়। পরে ভারতের একটি মানবাধিকার সংস্থার সঙ্গে আইনজীবী সমিতির যোগাযোগ হয়। দুই দেশের সরকারি পর্যায়ে চিঠি চালাচালি করে অবশেষে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা ১৪ শিশুর মধ্যে ১৩ জনকে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে।