দেশে ফিরল ৮ শিশু-কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অনুপ্রবেশের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের ‘বালুরঘাট শুভায়ণ অবজারভেশন হোমে’ এক থেকে দেড় বছর হেফাজতে থাকা বাংলাদেশের আট শিশু-কিশোর গতকাল শনিবার দেশে ফিরেছে। ভারতের বালুরঘাট শুভায়ণ অবজারভেশন কর্তৃপক্ষ গতকাল বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ও ভারতের হিলি চেকপোস্ট দিয়ে ওই আট শিশুকে ফেরত পাঠায়।
হিলি চেকপোস্টে ওই শিশু-কিশোরদের গ্রহণ করে দিনাজপুরের হিলি অভিবাসন চেকপোস্ট পুলিশ। এ সময় সেখানে বিজিবি, বিএসএফ ছাড়াও বালুরঘাট শুভায়ণ হোমের ও বালুরঘাট চাইল্ড লাইনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই শিশুরা হলো দিনাজপুরের কাহারোল উপজেলার মিত্রবাটির উমর আলীর ছেলে সোহেল রানা ও আবদুল কাদেরের ছেলে মিজানুর রহমান, একই উপজেলার সুন্দদৈল গ্রামের রাধাকান্ত রায়ের ছেলে অমৃত চন্দ্র রায়, দিলবাবু রায়ের ছেলে গৌতম রায়, আবদুর রাজ্জাকের ছেলে আজিজুল ইসলাম, নাসির উদ্দীনের ছেলে সুজন আলী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রামচান্দুয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে আরিফুল ইসলাম ও ঢাকার কেরানীগঞ্জের খোলামোড় হিন্দুপাড়ার মতিয়ারের ছেলে জোবায়েদ হোসেন।