দেশে ফিরলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রোববার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। রাত ১০টা ১০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সেখানে গিয়েছিলেন।
বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফসহ দলের জ্যেষ্ঠ নেতারা।