দেশে ফিরলেন থাইল্যান্ডে আটক ৪৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে আটকে পড়া ৪৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ওহিদুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, আজ বুধবার রাত আটটার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে মোট ১৮৯ জন বাংলাদেশি নাগরিককে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময়ে তাঁরা আটক হন। এ ছাড়া আটক অন্যদেরও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে।