দেশে ফিরলেন পিয়ারুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ চলাকালে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হওয়া পুলিশ কনস্টেবল পিয়ারুল ইসলাম বিদেশে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একটি বিমানে করে সিঙ্গাপুর থেকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ চলাকালে দুর্বৃত্তরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক, ইস্ট) কার্যালয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় ওই কার্যালয়ে কর্মরত অবস্থায় পিয়ারুল অগ্নিদগ্ধ হন। গত ১৪ মে প্রধানমন্ত্রীর উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।