দেশে ফিরে ডাকাতের কবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামে গত বুধবার রাতে মতিউর রহমান হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়েছে। মতিউর রহমান ১২ বছর পর সৌদি আরব থেকে চার দিন আগে দেশে ফিরেছেন।গৃহকর্তা মতিউর রহমান হাওলাদার জানান, ১০-১২ জন একদল মুখোশধারী ডাকাত বুধবার গভীর রাতে তাঁর ঘরের সামনের দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও সাড়ে তিন লাখ টাকা লুট করে। এ সময় ডাকাতেরা তাঁর ছেলে আলামিন ও রুমানকে পিটিয়ে আহত করে।স্থানীয় ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন খান জানান, এলাকাবাসী ডাকাতদের প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতেরা বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে এলাকা ছাড়ে। পিরোজপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মতিউর রহমানের বাড়িতে ডাকাতি হয়নি, চুরি হয়েছে।