দেশে ফিরে নিখোঁজ আমিনুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাই থেকে দেশে ফিরে নিখোঁজ হয়েছেন আমিনুল ইসলাম আমিন ওরফে আরিফ (৩৫) নামের এক প্রবাসী। গত ২৬ ডিসেম্বর বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আমিনুলের ভাই আতিকুল ইসলাম।
গতকাল সোমবার আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় আট বছর ধরে দুবাইতে ছিলেন আমিনুল। একপর্যায়ে সেখানে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।