দেশে ফিরে রাতেই নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
GONOBHABAN
GONOBHABAN

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপের প্রতিবেদনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের একটি প্রথম আলো ডটকমকে জানিয়েছে। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে যুক্তরাজ্য ও বেলারুশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ঘোষিত সফরসূচি অনুযায়ী আগামীকাল দেশের ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে বেলারুশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। ৪ জুলাই শেখ রেহানার তনয়া টিউলিপের বিয়েতে অংশ নেওয়াসহ বেশকিছু কর্মসূচি নিয়ে যুক্তরাজ্য সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি চার দিন অবস্থান করেন। যুক্তরাজ্য সফর শেষে প্রধানমন্ত্রী ৮ জুলাই বাংলাদেশের প্রথম সরকারপ্রধান হিসেবে বেলারুশ যান। সফরে বেশকিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।