দেশে ফিরেই জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী
দেশে ফিরেই জ্যেষ্ঠ মন্ত্রী ও দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত রাতে গণভবনে বৈঠকটি চলছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে, গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়, সাংগঠনিক অবস্থাসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও বেলারুশে এক সপ্তাহের সফর শেষে গতকাল বুধবার বেলা দুইটায় দেশে ফিরেছেন। নির্ধারিত সফরসূচির এক দিন আগেই দেশে ফিরেন তিনি। শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যরা। এ সময় মন্ত্রিপরিষদের সচিব ও তিন বাহিনীর প্রধানেরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত সূত্র জানায়, সৈয়দ আশরাফের সঙ্গে কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী সরাসরি তাঁকে স্বাগত জানাতে আসা বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খানকে উদ্দেশ করে বলেন, ‘আপনি এখানে? আপনি কী করেন?’ প্রধানমন্ত্রী বিমানবন্দরের সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।: জা���x]�����, ৫ মে সারা দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে একজন পুলিশসহ মোট ১১ জন নিহত হয়েছেন এবং রাতে শাপলা চত্বরের সমাবেশ ছত্রভঙ্গ করার অভিযানে একজনও নিহত হননি। গত ৬ ও ৭ মে প্রকাশিত দৈনিক নয়া দিগন্ত, সংগ্রাম, ইনকিলাবসহ অন্য জাতীয় দৈনিকের বিভিন্ন প্রতিবেদন তন্নতন্ন করে খুঁজেও ওই দিন ১৬ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।’
তথ্য মন্ত্রণালয় তাদের চিঠিতে আরও বলেছে, ওই ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। এ জন্য প্রতিবেদনটি প্রয়োজন। তথ্য মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে জানতে চাইলে অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান প্রথম আলোকে জানান, বুধবার সন্ধ্যায় তাঁরা চিঠিটি পেয়েছেন, তবে দেখেননি। আজ বৃহস্পতিবার সেটি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টিআইয়ের প্রতিবেদন চেয়েছে: ৯ জুলাই প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি চেয়ে ট্রান্সিপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালকের কাছেও চিঠি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজের জন্য এই প্রতিবেদন চাওয়া হয়েছে।