দেশে ফিরেছেন আরও ৩৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার হওয়া আরও ৩৫ জন বাংলাদেশি গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা প্রথম আলোকে বলেন, গতকাল এই ৩৫ জন বাংলাদেশি বিমানের বিজি-১৮৭ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় পৌঁছান।
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত বছরের ১১ মে লংকাবি উপকূল থেকে ৭১৬ জন বাংলাদেশিকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১০ দফায় দেশে ফিরেছেন ৬৫৪ জন।