দেশে ফিরেছেন খালেদা জিয়া

ওমরাহ পালন শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ সন্ধ্যা ছয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
ওমরাহ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা গত ২৭ জুলাই সৌদি আরব যান।
কয়েক বছর ধরে প্রতি রমজানেই ওমরাহ পালন করছেন বিরোধীদলীয় নেতা। গত বছরের রমজান (আগস্ট) ছাড়াও জুন মাসে তিনি ওমরাহ পালন করেছিলেন। এ ছাড়া এর আগে ২০১০ ও ২০১১ সালের আগস্টে এবং ২০০৯ সালের সেপ্টেম্বরে ওমরাহ পালন করেন খালেদা জিয়া।