দেশে ফিরেছেন খালেদা জিয়া
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার রাতে দেশে ফিরেছেন। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য জানান।বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক ও মীর নাছির উদ্দিন, শাহজাহান ওমর, ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ।বিরোধীদলীয় নেতা চিকিৎসার জন্য ১৬ জুন রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর আগেও দাঁত ও হাঁটুর চিকিৎসার জন্য তিনি গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গিয়েছিলেন।