দেশে ফিরেছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে ওমরাহ পালন শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে খালেদা জিয়া ঢাকা পৌঁছান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান।ওমরাহ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা গত ২৭ জুলাই সৌদি আরব যান। কয়েক বছর ধরে প্রতি রমজানেই ওমরাহ পালন করছেন বিরোধীদলীয় নেতা।