দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনের সরকারি সফরে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। 

আজ বুধবার বেলা ৩টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে বাংলাদেশ সময় বেলা ১০টা ১০ মিনিটে জাকার্তার হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী।
বাসস জানায়, ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো এবং জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির তাঁকে বিদায় জানান। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং সরকারের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।