দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাতটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে গণভবনে চলে যান প্রধানমন্ত্রী।