দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে পাঁচ দিনের সরকারি সফর শেষে গতকাল রোববার দেশে ফিরেছেন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গতকাল বেলা পৌনে ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। খবর বাসসের।বিমান বন্দরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, চীফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, মন্ত্রিপরিষদ সচিব এমএ আজিজ, তিন বাহিনী প্রধানরা, কূটনৈতিক কোরের সদস্য এবং সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ।এর আগে প্রধানমন্ত্রী গতকাল সকালে ঢাকার উদ্দেশ্যে কুনমিং ত্যাগ করেন। ইউনান প্রদেশের ভাইস-গভর্নর লি জিং কুনমিং বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।চীন সফরকালে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর দুইদেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।এছাড়া, প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট হু জিনতাও ও চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান উ বাংগু’র সঙ্গেও সাক্ষাত্ করেন। তিনি ১৯ মার্চ চীনের ব্যবসায়ী কমিউনিটির নেতাদের সঙ্গেও বৈঠক করেন।