দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে চার দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন। তিনি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট ভোর পাঁচটা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্য এবং সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ফারুক খান, মন্ত্রিপরিষদ সচিব এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। কাতার সফরকালে প্রধানমন্ত্রী আঙ্কটাড-১৩ সম্মেলনে যোগ দেন এবং কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি ও প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করেন।