দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

চীনে ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বুধবার দুপুরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ও উচ্চ পর্যায়ের বেসামরিক-সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা চীনের স্থানীয় সময় বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় সকাল নয়টা) ঢাকার উদ্দেশে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী লিউ ঝেনমিন ও বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আজিজুল হক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।