দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল নয়টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, চিফ হুইপ আব্দুস শহীদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা, তিন বাহিনীর প্রধানেরা এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর রাশিয়া সফরকালে সমরাস্ত্র ক্রয়, বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও ছয়টি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরিত হয়।অন্য খাতগুলো হচ্ছে: কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার ও সন্ত্রাস মোকাবিলা। সফরকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এ ছাড়া ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন প্রমুখ।